কালীগঞ্জে বিভিন্ন মামলার তিন আসামি আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ পৃথক মামলার তিন আসামিকে আটক করেছে। সোমবার ভোর রাতে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো, উপজেলার বনখির্দ্দা গ্রামের আবুল হাশেমের ছেলে নজরুল ইসলাম ওরফে ফুলজার (৩৫), ফয়লা গ্রামের আব্দুল মতিন বিশ্বাসের ছেলে সুমন ওরফে রিপন (৩২) ও শিবনগর গ্রামের বীরেন অধিকারীর ছেলে মিলন অধিকারী (৪০)।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, আটকৃতদের মধ্যে নজরুল ও সুমন ওয়ারেন্টভুক্ত আসামি ও মিলন অধিকারীর বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। আটকৃতদের দুপুরে জেল-হাজতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।