× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

এই সরকারের পেছনে সাধারণ মানুষের কোনো সমর্থন নেই

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের পেছনে সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। সরকারের ভিন্নমত পোষণ করলেই মামলা দিয়ে নেতাকর্মীদের জেলে ভরে দেওয়া হচ্ছে। দেশের মানুষের ওপর নানাভাবে নির্যাতন করা হচ্ছে। সরকার ভেবেছিল বিএনপি নির্বাচনে অংশ নেবে না। বিএনপি নির্বাচনে ভয় পায় না।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের ঘোষপাড়া কনস্পেট কিন্ডারগার্ডেন স্কুল মাঠে বিএনপির মেয়র প্রার্থী মির্জা ফয়সল আমীন সহ এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে তড়িঘড়ি করে দলীয় প্রতীকে করানোর পিছনে সরকারের একটি দুরভিসন্ধি ছিল। সরকার মনে করেছিল ৫ জানুয়ারির মতো একটি নির্বাচন দিয়ে ধানের শীষকে পরাজিত করতে পারলে মানুষ মনে করবে যে নৌকার জনপ্রিয়তা অনেক।

তিনি আরো বলেন, আগামী ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে জনগণ তাদের প্রাণের প্রতীক ধানের শীষকে ভোট দিয়ে প্রমাণ করে দেবে এর জনপ্রিয়তা কত বেশি।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের দিন আপনাদের সজাগ থাকতে হবে, ভোটকেন্দ্র গুলোতে পাহারা দিতে হবে। ফলাফল হাতে নিয়ে তারপর কেন্দ্র থেকে বের হতে হবে।

পথসভায় অন্যান্যের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, সিনিয়র সহ- সভাপতি ডালিম চৌধুরী, বিএনপির সহ-সভাপতি ন¤্র চৌধুরী, রঞ্জু চৌধুরী সহ সকল নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..