× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডেস্ক

ঋতুপর্ণার বিপরীতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ জুন, ২০২৫
ঋতুপর্ণার বিপরীতে

২৫ বছর আগে ঘটে যাওয়া এক ঘটনার ফলে পাল্টে যায় তিনটা জীবন। অতীত ফিরে এসে কীভাবে তিনটা জীবনের সমীকরণ বদলে দেয়—এমনই এক গল্প নিয়ে অমিতাভ ভট্টাচার্য নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা। ‘ত্রিধারা’ শিরোনামের এ সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরী, কৌশিক গাঙ্গুলি ও ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই সিনেমার মধ্য প্রথমবারের মতো একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে চঞ্চল-ঋতুপর্ণাকে।

এমনটাই খবর ভারতীয় সংবাদ মাধ্যমের।

এই বিষয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, এখনও কিছু চূড়ান্ত হয়নি। এমন একটা ছবির কথা ভাবা হচ্ছে ঠিকই তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। সব ঠিক থাকলেই এই ছবির কাজ শুরু হবে।

ভাবনা চিন্তা চললেও এখনও কিছু চূড়ান্ত হয়নি। সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এদিকে, ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চঞ্চল চৌধুরী অভিনীত ‘উৎসব’ সিনেমা রীতিমতো চমক দেখাচ্ছে। মুক্তির বিশ দিন পেরিয়ে গেলেও এখনও ছবিটি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে।


এ ক্যটাগরির আরো খবর..