× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ জুন, ২০২৫
রাজনৈতিক দলগুলোর আলোচনা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই পর্বে সপ্তম দিনের বৈঠক শুরু হয়েছে রোববার (২৯ জুন)।

আজ ২৯ জুন রবিবার বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

আজকের সভায় আলোচনার বিষয়গুলো হচ্ছে—সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি; দ্বিকক্ষবিশিষ্ট সংসদ; উচ্চকক্ষের নির্বাচন পক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা।

এদিনের আলোচনায় সংস্কার প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো প্রাধান্য পাবে বলে জানা গেছে। আগের আলোচনায় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে নিয়োগ প্রসঙ্গে থেকে ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)’ গঠনের প্রস্তাব থাকলেও, তা থেকে সরে এসেছে ঐকমত্য কমিশন। এর পরিবর্তে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ গঠনের নতুন প্রস্তাব তুলে ধরা হয়েছে। তবে এতে নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস পেতে পারে উল্লেখ করে বিএনপি এ প্রস্তাবে আপত্তি জানিয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন, এমন প্রস্তাবনায় কিছু শর্তসাপেক্ষে বিএনপি সম্মতি জানিয়েছে।

বিগত বৈঠকে, সংবিধানের মূলনীতি সংক্রান্ত প্রস্তাবে বাম ও কিছু রাজনৈতিক দল ছাড়া অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। এছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাবও বেশিরভাগ দল ইতিবাচকভাবে গ্রহণ করেছে। ১০০ আলাদা নারী আসনের বিষয়েও অধিকাংশ দল একমত হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও আলাপে অনেকটাই এগিয়েছে রাজনৈতিকদলগুলোর মধ্যে।

উল্লেখ্য, প্রথম দফার আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টিসহ ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মোট ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..