উজবুকি সুখ -ভুপালী সরকার  

উজবুকি সুখ
…. ভুপালী সরকার
মাঝে মাঝে সুখে ভুগি
সত্যি নাকি উজবুকি
মাথার ভিতর উকিঝুকি
দোষ কি কিছু দেয় উকি?
আসলে সব মস্ত ফাঁকি!
কল্পনায় ছবি আঁকিবুকি
ভাবলেশহীন চোখাচোখি
শ্রম বিমুখ লেখালেখি
উল্টে পাতা দেখছি কি?
বইয়ের ফাকে টুকিটাকি
রহস্যে ভরা দিনলিপি
ইশ!বিষন্নতার ভরাডুবি!
গল্পের জীবন বেশ আজগুবি
সুখে ভাসা তবে পাগলামি?
উজবুকি সুখ খুব দামি!

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।