× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ইয়াবা বিক্রিতে রাজি না হওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিতে আহত

admin
হালনাগাদ: শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা ঃ   বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা বিক্রিতে রাজি না হওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিতে আহত করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। আহত মাদ্রাসা ছাত্রকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার বারহাজার বরিয়ালী গ্রামের স্বপন সন্যামতের ছেলে ও বরিয়ালী বারহাজার দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র জিহাদুল ইসলাম (১৩)কে একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আসলাম সন্যামতের ছেলে রনি সন্যামত, এসকেন্দার সন্যামতের ছেলে পলাশ সন্যামত ও ফারুক সন্যামতের ছেলে সোহাগ সন্যামত জোর পূর্বক ১০০পিস ইয়াবা দেয়। তখন জিহাদুল ইয়াবা নিতে অস্বীকার করায় তাকে ওই তিন ইয়াবা ব্যবসায়ী লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা জিহাদুলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এঘটনায় জিহাদুলের কাকা মাসুদ সেরনিয়াবাত বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।


এ ক্যটাগরির আরো খবর..