× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

ইসরাইল প্যালেস্টাইন ও হামাস: বাংলাদেশের যা এখুনি ভাবা উচিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
ইসরাইল প্যালেস্টাইন ও হামাস

ইরান তিন দিক থেকে তার এই পোষ্য হামাস, হিজবুল্লাহ ও হুইথিদের দ্বারা  ইসরায়েলকে ঘিরে রেখেছে। আর ইরানকে ইসরায়েল – আমেরিকা ১০ দিক থেকে নিশানা করে রেখেছে। মাঝখানে ৫৭ টি ইসলামি রাষ্ট্র সুরা,সাকি,নাচমহল, বিলাস বেশন নিয়ে মত্ত। তারা তাদের বাদশাহি, রাজতন্ত্রের বিনিময়ে শুধু প্যালেস্টাইন  কেন যেকোনো ইসলামি দেশকে কোরবানি করতেও  প্রস্তুত। ইসরাইল প্যালেস্টাইন ও হামাস

১৯৭১ সালে ৫৭ টি ইসলামি রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছিলো। মুসলিম রাষ্ট্র পাকিস্তানের হাতে ৩০ লক্ষ বাঙালী  মুসলিমের নির্মম গণহত্যা হতে দেখেও  তারা নিরর থেকেছে। এমনকি বাংলাদেশের  শেখ মুজিবুর রহমানকে  নির্মমভাবে হত্যার পুর্ব পর্যন্ত তাদের অনেকেই রক্তস্নাত  বাংলাদেশকে স্বিকৃতী পর্যন্ত দেয়নি। সেদিন কোথায় ছিলো তাদের “ইসলামি উম্মাহর চেতনা “??

আমাদের স্বাধীনতা যুদ্ধের সূচনালগ্নে অসহায় বীর মুক্তিযোদ্ধারা ভাঙ্গা অস্ত্র, পুরাতন দেশি বন্ধুক দিয়েই প্রতিরোধ যুদ্ধ শুরু করেছিলো। ভারতের দেয়া সীমিত অস্ত্রের বাইরে প্রথম যে দেশটি মুক্তিযোদ্ধাদের হাতে আধুনিক অস্ত্রসস্ত্র গোলাবারুদ পাঠিয়েছিলো – সে দেশ ইসরাইল। মধ্যপ্রাচ্যের যে দেশটি সর্বপ্রথম বাংলাদেশকে স্বিকৃতী দিয়েছিলো সে দেশ ইসরাইল। ( যদিও সেই স্বিকৃতী মুসলিম বিশ্বের চাপে নবসৃষ্ট বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করেছিলো)

আজ দেশ রাষ্ট্রহীন, আন্তর্জাতিক স্বিকৃতীহীন, আন্তর্জাতিক আইন অনুযায়ী বেআইনী, জাতিসঙ্ঘ ঘোষিত সশস্ত্রগোষ্ঠী ” হামাস”  – ইসরায়েলের মত জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্রের সাথে এক  অসমযুদ্ধে লিপ্ত হয়ে বেঘোরে প্রাণ হারাচ্ছে। এটা তাদের অপরিণামদর্শীতা, হটকারিতা, গোয়ার্তুমি এবং ধর্মিয় উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। আকস্মিকভাবে কোনো প্রকার যুদ্ধ  ঘোষণা ছাড়াই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সীমানা প্রাচীর- কাঁটাতার বুলডোজার দিয়ে ভেঙ্গে আক্রমণ করা, একযোগে ৫০০০ টি মিসাইল ছুঁড়ে ইসরায়েলের ১৪০০ বেসামরিক নাগরিক হত্যা  করার মধ্যেই গতবছরের হামাস – ইসরাইল যুদ্ধের সূচনা হয়েছে – একথা ভুললে চলবে না। এর পরিনাম গত ফেব্রুয়ারী’২৬ পর্যন্ত ৭৪ হাজার জন নিরিহ গাজাবাসীর অপমৃত্যু!! অথচ হামাসের এই অপরিনামদর্শী  “আত্মহত্যার ” জন্য বাংলাদেশ এক দিনের ” রাষ্ট্রীয় শোক” পালন করে!!!

কেউ কি শুনেছেন ইরান, সৌদি আরব, তুরস্ক, জর্ডান, মিশর, কাতার পাকিস্তান প্রভৃতি ইসলামি দেশ তাদের প্রতিবেশী ফিলিস্তিনের ভাগ্যাহত মুসলিম ভাইদের স্মরণে ১ দিন তো দূরে থাক ১ ঘণ্টা বা ১ মিনিটের জন্য শোক পালন করেছে কিনা??

প্যালেস্টাইন বা “হামাস” প্রায় ১০০ বছর ধরে আন্তর্জাতিক ত্রাণ,সাহায্য, সমবেদনা পেয়েই যাচ্ছে এবং এটাই তাদের আয় রোজগারের একমাত্র উৎস হয়ে গেছে। সেখানে শিক্ষা দীক্ষা নেই, বিজ্ঞান নেই, ইতিহাস চর্চা নেই, সাহিত্য চর্চা নেই, সঙ্গীত – সংস্কৃতির  চর্চা নেই, তথ্য প্রযুক্তির জ্ঞান নেই। রিলিফ, শুধু রিলিফ খেয়ে, রিলিফ মেরে, রিলিফের ফন্দিফিকিরি করেই একটা জাতি বৃদ্ধ হয়ে গেলো।

১৯৪৮ সালে জাতিসঙ্ঘ ঘোষিত প্যালেস্টাইন – ইসরায়েল দুই রাষ্ট্র প্রস্তাব ( ভূখণ্ডের ৪৭:৫৩ অনুপাত) মেনে নিয়ে পরবর্তিতে ন্যায় বা সমতাভিত্তিক ভূখণ্ডের জন্য তারা নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে পারতো- যেটা ১৯৯২ সালে এসে তাদের  মহান নেতা ইয়াসির আরাফাত মেনে নিয়েছিলেন । তাঁর সেদিনের  নিয়মতান্ত্রিক ইন্তিফাদাকে সমগ্র বিশ্ব সম্মান ও  সমর্থন করেছিলো। আজ ইয়াসির আরাফাতের পিএলও কে কৃত্তিমভাবে  খন্ডিত করে হামাস, ইসলামি জিহাদ, নানান সশস্ত্র পারিবারিক গোষ্ঠীর জন্ম দিয়ে বৃহত্তর প্যালেষ্টাইন জনগোষ্ঠীর কি লাভ হয়েছে তা বিশ্ববাসী হতাশ চোখে দেখছে।

“হামাসে”র অধিক পরমায়ু কামনা করে বাংলাদেশ – পাকিস্তানে যারা প্রতি শুক্রবারে বায়তুল মোকাররম,  রাজপথ, চা’য়ের দোকান, হোটেল, বাস, ট্রেন, মেট্রোরেল গরম  করছেন – যারা রোজা রাখছেন, হামাস বিজয়ী হলে জোড়া ষাঁড় কোরবানি দেবেন বলে মানত  করছেন -তাদের আমরা চিনি। একদিন তেনারাই বিন লাদেনের জন্য রোজা রাখতেন, দোয়া খায়ের করতেন, গরু কোরবানি করতেন, উগ্র আস্ফালন করে আকাশ বাতাশ রাজপথ গরম করে ফেলেছিলেন।  এই চিহ্নিত গোষ্ঠীই আফগানিস্তানের অন্ধ, কূপমণ্ডূক, অশিক্ষিত, সশস্ত্র তালেবানদের হয়ে যুদ্ধ করতে গেছিলেন – ” আমরা হবো তালেবান – বাংলা হবে আফগান ” বলে রোজ রোজ বায়তুল মোকাররমের উত্তর গেট উতপ্ত করে রাখতেন। এদেরই নেতাদের আমরা ৭১ এর যুদ্ধপরাধী হিসাবে পরবর্তীতে ফাঁসিকাষ্ঠে ঝুলতে দেখলাম।

যাইহোক, আমরা বাঙালীরা হুজুকে, বড্ড আবেগী, বড্ড স্মৃতিভ্রষ্ট জাতি। তা না হলে কি যুদ্ধাপরাধী রাজাকারদের গাড়িতে লাল সবুজের পতাকা লাগাতে দিই?

তা না হলে কি মুক্তিযুদ্ধে যাঁরা পরিক্ষীত বন্ধু তাঁদের দূরে ঠেলে দিয়ে যাদের অস্ত্রে ৩০ লক্ষ মুসলমান  নিধন হলো তাদের কোলে গিয়ে চড়ি???

যে পাকিস্তান মুক্তিযুদ্ধের ৫৩ বছর পরেও বাংলাদেশের কাছে গনহত্যার জন্য ক্ষমা চায়নি- তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়েছি, করাচিতে  হাইকমিশন খুলেছি, তাদের আইএসআই  গুপ্তচরদের হাইকমিশনের ছদ্মবেশে ঢাকায় অফিস খুলতে দিয়েছি।

আর আমাদের বীর  মুক্তযোদ্ধাদের প্রথম আধুনিক অস্ত্রশস্ত্র  দিয়ে সাহায্যকারী, ১৯৭২ সালে  স্বিকৃতীদানকারী দেশ ইসরাইলকে কঠোরভাবে নিষিদ্ধ করে রেখেছি। এমনকি আমাদের পাসপোর্টের পাতায়  তাদের নামে ঘৃনাসূচক শব্দ লিখে রেখেছি।

ইসরাইলের সবচেয়ে বড় শত্রু প্যালেস্টাইনও তাদের পাসপোর্টে ইসরাইলকে নিষিদ্ধ করেনি। একে অপরের শত্রু হয়েও  প্যালেস্টাইন – ইসরায়েল রীতিমতো আন্তর্জাতিক শিষ্টাচার মেনে পরস্পরের সাথে কূটনীতিক সম্পর্ক বজায় রেখে চলেছে।

প্রতিবেশী ভারতের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে দীর্ঘদিন যাবৎ। ভারতের মুসলিম জনসংখ্যা বাংলাদেশের চাইতেও বেশি। সম্প্রতি ইসরাইল সেদেশে ৮০ হাজার দক্ষ অদক্ষ ভারতীয় শ্রমিক নিয়োগের জন্য ভারতকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। বৈজ্ঞানিক, শিক্ষাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রভৃতি ভারতীয়  বিশেষজ্ঞ গন অনেক আগে থেকেই আকর্ষণীয় বেতনে ইসরাইলের চাকুরীর বাজার দখল করে রেখেছে।  বৈদেশিক মুদ্রার  এই আকালের দিনে আমরা ইসরাইলের বাজারটা হাতছাড়া করে রেখেছি- ভারত, নেপাল,শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, সোমালিয়া, ইথিওপিয়া,হাঙ্গেরি, রোমানিয়া,চেক,স্লোভাকিয়া, স্লোভেনিয়াকে ইসরাইলের বাজারে ওয়াক ওভার দিয়ে আমরা হাত গুটিয়ে বসে আছি।

প্রশ্ন জাগে, আর কবে আমরা সত্যিকারের “ডিজিটাল ” হবো?

আর কবে আমরা পররাষ্ট্রনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতে ” স্মার্ট ” হবো?

পৃথিবীর ২০০ টি রাষ্ট্রের মধ্যে ১৬৩ টি রাষ্ট্র ইসরাইলকে স্বিকৃতী দিয়েছে। সৌদি আরব সহ মুসলিম বিশ্বের বড় বড় মোড়লরা ইসরাইলকে মেনে নিলেও আমরা বড্ড বেশি  ইসলামি স্কলার হয়ে গেছি, বড্ড বেশি খাস মুসলমান হয়ে গেছি ( যদিও আরব বিশ্বের লোকেরা আমাদের খাঁটি মুসলমান মনে করেনা- মিসকিন বলে ডাকে)। “Catholic more than pope “- কথাটা বোধহয় বাংলাদেশের মমিন মুসলিমদের জন্য এক্কেবারে সহি।

লেখকঃ সিরাজ হায়দার ও কুমার দেব


এ ক্যটাগরির আরো খবর..