ক্যানসারে না ফেরার দেশে মডেল-অভিনেত্রী তুলনা আল হারুন

ক্যানসারে না ফেরার দেশে মডেল-অভিনেত্রী তুলনা আল হারুন
ক্যানসারে না ফেরার দেশে মডেল-অভিনেত্রী তুলনা আল হারুন

দেশের মডেলিং ও বিনোদন অঙ্গনের পরিচিত মুখ তুলনা আল হারুন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) রাতে মারা যান তিনি। তার মৃত্যুতে দেশের শোবিজ ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই আয়াজ।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তুলনা আল হারুন। ব্রেন টিউমার থেকে পরবর্তীতে ক্যানসারে আক্রান্ত হন তিনি। এর আগে তার অস্ত্রোপচারও হয়েছিল এবং চিকিৎসার পর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন।

তবে সম্প্রতি আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ কারণে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। রাত ১১টা ৫ মিনিটে বিআরবি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তুলনা।

দীর্ঘ কর্মজীবনে মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও টেলিভিশন উপস্থাপনায়ও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তুলনা আল হারুন। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও তিনি কাজ করেছেন এবং এ অঙ্গনে প্রশংসা অর্জন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুলনার প্রাণবন্ত উপস্থিতি ও হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব ছিল ভক্তদের কাছে বিশেষভাবে পরিচিত। শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করেও তিনি দীর্ঘদিন নিজের কষ্ট আড়ালে রেখে কাজের মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে গেছেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। সহকর্মীদের ভাষ্য, তুলনা আল হারুনের মৃত্যু দেশের মডেলিং ও বিনোদন জগতের জন্য বড় ক্ষতি।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের ৩ নম্বর রোডে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

স্পোর্টস ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।