স্ত্রী ভেবে ভাইরাল, সেই নারী আসলে কে জানালেন বাপ্পি

স্ত্রী ভেবে ভাইরাল, সেই নারী আসলে কে জানালেন বাপ্পি
স্ত্রী ভেবে ভাইরাল, সেই নারী আসলে কে জানালেন বাপ্পি

দুর্গাপূজার বিজয়া দশমীতে পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন অভিনেতা বাপ্পি চৌধুরী। সেখানে দেবী দুর্গার বিদায়ের মুহূর্তে নাচ-গানে অংশ নেন তিনি।

ওই সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিনেতার সঙ্গে থাকা এক নারীকে ঘিরে শুরু হয় নানা আলোচনা।

ভাইরাল ভিডিওতে বাপ্পির সঙ্গে ওই নারীকে দেখে অনেকেই ধারণা করেন, তিনি অভিনেতার স্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা মন্তব্যও ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে বাপ্পি চৌধুরী জানিয়েছেন, ওই নারী তার স্ত্রী নন।

অভিনেতার ভাষ্য, ভিডিওতে থাকা নারী তার বড়ভাইয়ের স্ত্রী। অর্থাৎ তিনি বাপ্পির বউমণি, স্ত্রী নন।

বাপ্পি জানান, ওই দিন তার বাবা, বড়ভাই ও বড়ভাইয়ের স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যরা ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত ছিলেন। তবে তার নিজের স্ত্রী সেখানে ছিলেন না।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে বাপ্পি চৌধুরী বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। তার ভাষায়, ‘আমার বউমণিকে বৌ বানিয়ে দেওয়া হয়েছে। সে আমার বউমণি, বউ না।’

নিজের বিয়ে নিয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, বিয়ে করলে বিষয়টি গোপন রাখবেন না; সবাইকে জানিয়েই বিয়ে করবেন। নিজের স্ত্রীকে লুকিয়ে রাখার কোনো ইচ্ছা তার নেই।

এদিকে ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে বাপ্পি চৌধুরী স্ত্রীকে সঙ্গে নিয়ে পূজার আনন্দে অংশ নিয়েছেন—এমন খবরও প্রকাশিত হয়। ভিডিওতে সিঁদুর খেলার বিষয়টি নিয়েও আলোচনা শুরু হয়। পরে ওই নারীর পরিচয় নিয়ে নেটিজেনদের কৌতূহল আরও বেড়ে যায়।

উল্লেখ্য, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বাপ্পি চৌধুরীর। এরপর ‘জটিল প্রেম’, ‘সুইট হার্ট’, ‘নায়ক’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

স্পোর্টস ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।