মাদ্রাসার জন্য সাহায্য চেয়ে মোবাইল চুরি, চোর ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

মাদ্রাসার জন্য সাহায্য চেয়ে মোবাইল চুরি, চোর ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
মাদ্রাসার জন্য সাহায্য চেয়ে মোবাইল চুরি

মাদারীপুরের রাজৈরে মোবাইল চোরকে ধাওয়া করে ধরতে গিয়ে মেরজন শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ঘটে এ ঘটনা। নিহত মেরজন শেখ রাজৈর উপজেলার বৌলগ্রামের মিলন শেখের ছেলে। অভিযুক্ত হাসিবুল খাঁ একই উপজেলার বদরপাশা ইউনিয়নের দারাদিয়া গ্রামের ইলিয়াস খাঁ’র ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২০ অক্টোবর রাজৈরের বৌলগ্রাম এলাকায় মেরজন শেখের বাড়িতে মাদ্রাসার জন্য সাহায্য চেতে যায় হাসিবুল খাঁ নামে এক ব্যক্তি। এ সময় কৌশলে ঘরের ভেতর প্রবেশ করে একটি এনড্রয়েড মোবাইল চুরি করে নিয়ে যায় হাসিবুল, এমন অভিযোগ মেরজনের। শনিবার সকালে টেকেরহাট বন্দরে হাসিবুলকে দেখতে পায় ভুক্তভোগী। পরে হাসিবুলকে ধাওয়া দিলে দৌঁড়াতে দিয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যায় মেরজন। পরে আশপাশের লোকজন অভিযুক্তকে আটক করে রশি দিয়ে বেঁধে পুলিশে খবর দেন। পুলিশ এসে হাসিবুলকে থানায় নিয়ে যায়।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্টক করে মৃত্যু হয়েছে মেরজন শেখের। এ ব্যাপারে অভিযোগের পেক্ষিতে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।