গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, কাজ করছে ৮ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, কাজ করছে ৮ ইউনিট
গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, কাজ করছে ৮ ইউনিট

গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি পোশাক কারখানার কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। এরপর আরও তিনটি ইউনিট যুক্ত হওয়ায় বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গোডাউনে বিপুল পরিমাণ খালি কার্টন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এর তীব্রতা বেড়ে যায়।

তিনি জানান, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।