চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

‘সৃজনে সাফল্যে ৩৯ পেরিয়ে চার দশকে চট্টল’ শীর্ষক স্লোগান নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় নাটকের দল চট্টল থিয়েটার ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) মিলনায়তনে এ উদযাপন করা হয়।

দলপ্রধান নাট্যজন শেখ শওকত ইকবাল চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা, স্মৃতিকথা বয়ান, নাট্যকর্মী সম্মিলন, শুভেচ্ছা বিনিময়, নাট্যকর্ম প্রদর্শন ও নাট্যজন সম্মাননা প্রদান। অনুষ্ঠানে অতিথি ছিলেন নাট্যজন অলোক ঘোষ পিন্টু, সংস্কৃতিজন আফরোজা চৌধুরী দিনা, গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদের সদস্যসচিব সুচরিত চৌধুরী টিংকু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন দীপক চৌধুরী, সুচরিত দাশ খোকন, মোহাম্মদ আলী টিটো, আব্দুল হাদী, লালন দাশ, আবীর চক্রবর্তী, মোশারফ ভূঁইয়া পলাশ, সিরাজুল ইসলাম বাপ্পি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন নাট্যকর্মী মোজাম্মেল হক, কামরুল ইসলাম, দিদারুল আলম।

অনুষ্ঠানে অলক ঘোষ পিন্টু বলেন, ‘দীর্ঘ সময়ের নাট্যচর্চায় চট্টল থিয়েটার নিষ্ঠার সাথে কাজ করে গেছে।’

আফরোজা চৌধুরী বলেন, ‘নাট্যচর্চার মধ্যদিয়ে চট্টল থিয়েটার সুস্থ সংস্কৃতির ধারাকে অব্যাহত রেখেছে, মানবিক সমাজ গঠনেও নাট্যকর্মীদের মুখ্য ভুমিকা রাখতে হবে। চার দশকেও চট্টল থিয়েটার চির তারুণ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।’

শেখ শওকত ইকবাল চৌধুরী বলেন, ‘সুস্থ সুন্দর গনতান্ত্রিক ও প্রগতিশীল সমাজ গঠনে নাট্যকর্মীদের মুখ্য ভুমিকা রাখতে হবে। চট্টল থিয়েটার দীর্ঘ পথচলায় যারা আমাদের অনুপ্রানিত করেছেন তাদের প্রতি আমাদের অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা।’

অনুষ্ঠানে চট্টল থিয়েটারের নাট্যকর্মীদের হাতে সন্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। সম্মাননাপ্রাপ্তরা হলেন নাট্যজন সঞ্জয় বনিক, বেনু চৌধুরী, কাজী মুজিবুর রহমান, মোমেনা আক্তার লাইজু, আলেয়া বেগম জরি, মোহাম্মদ নাজিম উদ্দিন মিন্টু, মোজাম্মেল হক, কামরুল ইসলাম, দিদারুল আলম, অভিজিৎ নাথ জুয়েল, নাসিমা আক্তার রোকসানা, ওয়াহিদুল লাভলু।

অনুষ্ঠানে একক আবৃত্তি, সংগীত, নৃত্য পরিবেশন করে দলের খুদেশিল্পী রামিসা নাজিম, মিসতাহুল ইসলাম, ষড়ৈশ্বর্য নাথ, সর্বজয়ী নাথ, আফরা নাওয়ার, ওয়াজিহা হক, নাফিজা হক, সামিয়া আক্তার, তাবাসসুম আক্তার, মেহের নিগার, তাবাসসুম নিগার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোশারফ ভূঁইয়া পলাশ

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।