খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব
খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব

খেলাধুলার বিস্তার ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে দেশের তরুণ সমাজকে সুসংগঠিত করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আজ দিনাজপুর সরকারি কলেজে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার রংপুর বিভাগীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

ক্রীড়া খাতে অগ্রাধিকার

প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়ার উন্নয়ন, খাল খনন ও বৃক্ষরোপণের মতো বিভিন্ন উদ্যোগ সরকারের দীর্ঘদিনের পরিকল্পনার অংশ। নির্বাচনি ইশতেহার অনুযায়ী ক্রীড়া খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, ক্রীড়াবিদদের পেশাগত স্বীকৃতি ও সহায়তার অংশ হিসেবে ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে। চলতি মাসের শেষ নাগাদ আরও কয়েকজন খেলোয়াড় ও কোচকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম

আমিনুল হক বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে। এর আওতায় নির্বাচিত ৩০৬ জন উদীয়মান ও প্রতিভাবান অ্যাথলেট বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে উন্নত প্রশিক্ষণ নিচ্ছে।

আরও পড়ুনঃ ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে প্রশিক্ষণ দেওয়া হবে: কৃষিমন্ত্রী

দেশব্যাপী আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা এবং প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

স্থানীয় পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়ানো এবং নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে দিনাজপুর বিকেএসপিকে একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

যুবদের প্রশিক্ষণে গুরুত্ব

তরুণদের স্বাবলম্বী করা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বর্তমানে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে তরুণদের দক্ষ করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, গত ছয় মাসে ফ্রিল্যান্সিং খাত থেকে ৩৪ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।

এ ছাড়া সরকারের ‘আর্ন’ (EARN) প্রকল্পের মাধ্যমে দেশের ৯ লাখ যুবক ও যুব নারীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। দিনাজপুরের ১০টি উপজেলাতেও এ প্রকল্প পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চার প্রসারের মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।