মান্দায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে স্বাভাবিক যান চলাচল

মান্দায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে স্বাভাবিক যান চলাচল
মান্দায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে স্বাভাবিক যান চলাচল
সারের তীব্র সংকটের জেরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের জয়বাংলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে নওগাঁর মান্দা উপজেলার জয়বাংলা মোড় এলাকায় এ অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই সার পাওয়ার আশায় জয়বাংলা মোড়ে জড়ো হতে থাকেন এলাকার শত শত কৃষক। কিন্তু কাঙ্ক্ষিত সার না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা নওগাঁ-রাজশাহী মহাসড়কে নেমে পড়েন। এ সময় কৃষকেরা সারের ন্যায্য দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে সাময়িক জনভোগান্তির সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হন মান্দা থানা পুলিশ, মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব নাবিল নওরোজ বৈশাখ এবং উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সীমা কর্মকার। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছান।
তারা বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ কৃষকদের আস্বস্ত করে জানান যে, সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে সিরিয়ালের ভিত্তিতে সবার মাঝে সার বিতরণ করা হবে। এ সময় তিনি কোনো প্রকার গুজবে কান না দিয়ে সকলকে ধৈর্য ধারণ করে লাইনে দাঁড়িয়ে সার গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
প্রশাসন ও স্থানীয় মুরুব্বিদের সুনির্দিষ্ট আশ্বাস এবং সিরিয়াল অনুযায়ী সার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হওয়ায় কৃষকেরা অবরোধ তুলে নেন। এরপর নওগাঁ-রাজশাহী মহাসড়কে পুনরায় স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আরিফ হোসেন 

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।