কালীগঞ্জে নিষিদ্ধ আওয়ালীগের ৮ নেতাকর্মী গ্রেফতার 

কালীগঞ্জে নিষিদ্ধ আওয়ালীগের ৮ নেতাকর্মী গ্রেফতার 
কালীগঞ্জে নিষিদ্ধ আওয়ালীগের ৮ নেতাকর্মী গ্রেফতার
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ দু্ইদিনে সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ালীগ ও তার অঙ্গসংগঠনের আট জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।
গত দু্ইদিনের ব্যবধানে মঙ্গলবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। নাশকতা ও সহিংসতা মামলায় তাদেরকে গ্রেফতারের পর ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার রায়গ্রাম ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বনখির্দ্দা গ্রামের ফারুক হোসেন, আরেক কৃষকলীগ নেতা দুলালমুন্দিয়া গ্রামের রবিউল ইসলাম (৪৫) ও ৩নং ওয়ার্ড আওয়ালীগের সম্পাদক দুলালমুন্দিয়া গ্রামের আব্দুল আজিজ।
মালিয়াট ইউনিয়নের যুবলীগের কর্মী রবিউল ইসলাম টিপু(৪৬)। শিমলা রোকনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পাতবিলা গ্রামের সিদ্দিকুর রহমান (৫৫)। ত্রিলোচনপুর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি বালিয়াডাঙ্গা গ্রামের সোহাগ হোসেন (৪০) ।
কালীগঞ্জ পৌর ছাত্রলীগ কর্মী মধুগঞ্জ ঢাকালে পাড়ার ইরফান রাজা রুকু(২৫) ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ঝনঝনিয়া গ্রামের এস এম মনিরুল ইসলাম (৩১)। এছাড়াও থানার তদন্তাধিন মামলার আরো ৪/৫ জনকে আটক করেছে পুলিশ।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ  (ওসি) জুলফিকার আলী জানান, সন্ত্রাস ও নাশকতা বিরোধী অভিযান পরিচালনা করে গত দু্ইদিনে পুলিশ অত্র থানাতে বিভিন্ন সময়ে দায়েরকৃত সন্ত্রাস নাশকতা ও তদন্তাধিন মামলার এজাহারভূক্ত ১২ জন আসামী গ্রেফতার করেছে। এদের মধ্যে নিষিদ্ধ আ;লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীও আছে।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি জানান, এ অভিযানের পাশাপাশি মাদকের বিরুদ্ধেও পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আরিফ মোল্ল্যা

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।