আইএইএতে বাংলাদেশিদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ বাড়ানোর আলোচনা

আইএইএতে বাংলাদেশিদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ বাড়ানোর আলোচনা
আইএইএতে বাংলাদেশিদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় (IAEA) বাংলাদেশের শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের জন্য ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএর মানবসম্পদ বিষয়ক উপ-মহাপরিচালক মার্গারেট ডোয়ান (Margaret Doane)-এর সঙ্গে আজ সাক্ষাৎ করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এ সময় আইএইেতে বাংলাদেশের নাগরিকদের জন্য বিভিন্ন সুযোগ সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।

আরও পড়ুনঃ বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

সাক্ষাৎকালে বিশেষ করে সরকারি কর্মকর্তাদের জন্য আইএইেতে ইন্টার্নশিপের সুযোগ বাড়ানো, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সংস্থাটির বিভিন্ন পদে বাংলাদেশিদের নিয়োগের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশের তরুণ শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের আন্তর্জাতিক পরিসরে কাজের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে তাঁদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বিকাশে আইএইএর সঙ্গে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।

আরও পড়ুনঃ প্রাথমিক শিক্ষায় বছরজুড়ে ১২ জীবনঘনিষ্ঠ থিম: প্রতিমন্ত্রী

সাক্ষাৎকালে বাংলাদেশ ও আইএইএর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা করেন সংশ্লিষ্টরা।

এ সময় ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তৌফিক হাসান এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।