বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ
বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী চীনের জুলং গ্রুপ

বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের খ্যাতনামা প্রতিষ্ঠান জুলং গ্রুপ (Julong Group)। আধুনিক নৌযান নির্মাণের পাশাপাশি দেশের মেরিটাইম খাতের উন্নয়নে কাজ করার আগ্রহ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং। এ সময় বাংলাদেশে জাহাজ নির্মাণ ও মেরিটাইম খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে আধুনিক বিভিন্ন ধরনের নৌযান ও জাহাজ তৈরির পরিকল্পনার কথা জানান বেন ওয়াং।

আরও পড়ুনঃ স্বাস্থ্যশিল্পের উন্নয়নে পিপিপি ভিত্তিক যৌথ বিনিয়োগের আহ্বান

তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের নৌযান দিয়ে প্রথমে দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে এসব নৌযান বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির লক্ষ্য রয়েছে জুলং গ্রুপের।

আরও পড়ুনঃ আইএইএতে বাংলাদেশিদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ বাড়ানোর আলোচনা

চীনা প্রতিষ্ঠানটির বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহকে তিনি সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ এবং সেগুলো বিদেশে রপ্তানির উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত, প্রশাসনিক ও অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।

আরও পড়ুনঃ প্রাথমিক শিক্ষায় বছরজুড়ে ১২ জীবনঘনিষ্ঠ থিম: প্রতিমন্ত্রী

সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত যৌথ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের মেরিটাইম খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে জাহাজ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনাও তৈরি হবে।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।