বেনাপোলে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গর্বিত মায়েদের সংবর্ধনা

বেনাপোলে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গর্বিত মায়েদের সংবর্ধনা
শিক্ষার্থীদের বৃত্তি
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সন্তানদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মায়েদের সম্মান জানাতে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গর্বিত মায়েদের সংবর্ধনা’ অনুষ্ঠান।
শনিবার (৩ অক্টোবর)  দুপুরে  বেনাপোল পৌর বিয়ে বাড়ি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ও বৃত্তিপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সাফল্যে অবদান রাখা গর্বিত মায়েদেরও সম্মাননা প্রদান করা হয়।
জেলা যুবদলের যুগ্ম আহবাহক ও বেনাপোল পৌর  মেয়র প্রার্থী  ইমদাদুল হক ইমদাদের  নিজস্ব অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। একই সঙ্গে সন্তানদের শিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের অবদান অনস্বীকার্য।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।