× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

জগন্নাথপুরে সংঘর্ষ গুলিবিদ্ধসহ আহত -৫০

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫

সিলেট প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার  জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মাওনপুর গ্রামে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হয়েছে। এতে গুলিবিদ্ধসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহতদেরকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের ছইল মিয়া ও আশিক মিয়ার মধ্যে পূর্ব বিরোধ চলছিল। এত  জের ধরে বুধবার  সন্ধ্যা ৬টার দিকে এরালিয়াবাজারে দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘন্টা সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ জমাত আলী (৪০) ও ইমানুর মিয়াকে (১৭) সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত আব্দুর নুর (৩৫), লিটন মিয়া (১৫), খেলু মিয়া, (২২), রাহেলা বেগম (৫০),আজমল হোসেন (১৮), আজর আলী ((৩৫), ইনু মিয়া (৪৫), মোস্তাফিজুর রহমান (৩২), শিমু মিয়া (২১),অজুদ মিয়া (৩৫), মনসুর আলী (২৮), কামাল মিয়া (৪২), হোসাইন (২০), মুনসুর মিয়া (২২), মাহমুদ আলী (৩০), মুহিবুর রহমান (১৮), রুমেন মিয়া (২৩), আকবর আলী (৩৫), আকলু মিয়া (২৫), আশিক মিয়া (৫০), মানিক মিয়া (৬৫), আঙ্গুর আলী (২৭) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..