× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা
জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা

নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ও আধুনিক মান্দার স্বপ্নদ্রষ্টা ডাঃ ইকরামুল বারী টিপু।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আখতার জাহান সাথী-র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও জনপ্রিয় জননেতা আলহাজ্ব মোঃ মকলেছুর রহমান মকে।
সভায় বক্তারা জুলাই বিপ্লবের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের জন্য তাঁদের এই আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন:
“জুলাইয়ের শহিদরা আমাদের নতুন পথ দেখিয়েছেন। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে আমরা একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও আধুনিক মান্দা গড়ে তুলবো।”
বিশেষ অতিথির বক্তব্যে প্রবীণ রাজনৈতিক নেতা আলহাজ্ব মোঃ মকলেছুর রহমান মকে বলেন, শহিদদের বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি দেশের উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব আখতার জাহান সাথী আলোচনা সভায় আসার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং মান্দা উপজেলার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উক্ত আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে জুলাই বিপ্লবের সকল শহিদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..