চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

অপরাধ নিরসনে বিট পুলিশ আপনার পাশ্য়েঁড়ঃ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের কাজির রাস্তা মাদ্রাসা মার্কেটের সামনে বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়, মধুখালী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. সিরাজুল ইসলাম এবং রায়পুর ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা, মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল আলিম।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এ.এস.পি মো. আজম খান বলেন, “সম্প্রতি এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়েছে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। প্রতিটি গ্রামে রাতের পাহারার ব্যবস্থা করলে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

সভায় বক্তারা অপরাধ দমনে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং যেকোনো অপরাধমূলক কর্মকান্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।