× Banner
সর্বশেষ
চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত

রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মী এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৈনিক প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আরিফ মোহাম্মদ।

তিনি জানান, আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন দুই সাংবাদিক। পথে আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে একটি অজ্ঞাত বাস বা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..