× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ

ACP
হালনাগাদ: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ

ফরিদপুরের মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও সুস্থ জীবন গড়ার লক্ষ্যে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মধুখালী ডায়াবেটিক সমিতির আয়োজনে “আপনি কি রোগ হলে চিকিৎসা করাবেন, না রোগমুক্ত জীবন গড়বেন?” এই স্লোগানকে সামনে রেখে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ এপ্রিল) ভোর ৭ টায় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

প্রশিক্ষণে ঢাকা থেকে আগত ইয়োগা প্রশিক্ষক মোঃ শহিদুল হাসান এবং মধুখালী এক্সারসাইজ টিমের টিম লিডার আব্দুর রাজ্জাক মোল্যা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী সার্কেলের পুলিশ সুপার মোঃ আজম খান। এছাড়াও উপস্থিত ছিলেন মধুখালী ডায়াবেটিক সমিতির সভাপতি মোঃ আবু সাঈদ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রশিক্ষণে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, চিকিৎসক, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, নিয়মিত শারীরিক ব্যায়াম ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির মাধ্যমে রোগমুক্ত জীবন গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।


এ ক্যটাগরির আরো খবর..