× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে আসা বেদে বহরের ৪ শিশুসহ ভ্যান চালককে মারপিট

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
natore

নাটোরের গুরুদাসপুরে আসা বেদে বহরের ৪ শিশুসহ ভ্যান চালককে মারপিট করে তাদের কাছে থেকে টাকা পয়সা ও চাউল ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার চলনালী গ্রামে শিশুরা ওই অভিযোগের শিকার হয়। অভিযুক্ত মোঃ শহিদুল্লাহ(৫৮) চলনালী গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে।
বেদে সম্প্রাদায়ের সর্দার ইশরাত আলী জানান, তারা দলবদ্ধ হয়ে বিভিন্ন এলাকায় সাপ খেলা ও সাপ ধরে জীবিকা নির্বাহ করেন। ঝিনাইদহের কালিগন্জ থেকে আসা ওই সাপুড়ে বহর উপজেলার উদবাড়িয়া গ্রামে ১১ দিন ধরে শহিদুল ইসলামের আমি বাগানে বসবাস করছে। তিনি বলেন, আমাদের দলের চার শিশু ১. জুনাইদ (৮), ২. মাসুদ রানা(১১), ৩. জীবন হোসেন (১০), ৪. অলিউল হোসেন(১২) পাশের শহিদুল্লাহর বাড়ীতে আর্থিক সাহায্য চাইতে গেলে তাদের মারধর করা হয়।
অভিযুক্ত শহিদুল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, শিশূরা মিলাদ করার নামে চাউল নিতে বাড়ীতে ঢুকে পড়ে। তাদের ধমক দিলে তারা চাউলের থলে রেখে চলে যায়। এসময় প্রতিবেশী ভ্যান চালক রমজান আলী আমার সাথে তর্ক শুরু করে দেয় এবং তারাই উল্টো আমাকে মারধর করে চলে যায়। গুরুদাসপুর থানার ডিউটি অফিসার রাজিব হোসেন বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে।  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..