× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর নিমতলা রাস্তার উপরে বাড়ীর আনুসঙ্গীক স্থাপনা তৈরির অভিযোগ

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
dinajpur pourosova

দিনাজপুর শহরের নিমতলা ঠনঠনিয়া পাড়ায় রাস্তার উপরে বাড়ীর আনুসাঙ্গীক স্থাপনা তৈরির করার অভিযোগ উঠেছে। এলাকাবাসী এ নিয়ে পৌরসভায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে রবিবার দিনাজপুর পৌরসভা কর্তৃপক্ষ মাপযোগ করেছে। এলাবাসী পৌরসভায় দেয়া অবিযোগে উল্লেখ্য করেছেন যে, নিমতলা ঠনঠনিয়া পাড়ার মৃত মহি উদ্দীন শাহা চৌধুরীর চেলে মোঃ আলতাফ হোসেন চৌধুরী পৌরসভায় নীল নকশায় নিয়ম বর্হিভূত ভাবে রাস্তার জায়গা না ছেড়ে রাস্তার উপরে সানসেট, ড্রপ ওয়াল,পাদানী সিড়ি এবং পাকা ইমারত তৈরি করছেন। উক্ত কাজ হলে এলাকাবাসীর চলাচলে ভিষণ সমস্যা পড়বে। এ নিয়ে এরাকাবাসী তার কাছে অভিযোগ করলেও তিনি কোন কর্ণপাত করেননি। ফলে বাধ্য হয়ে আমার এলাকাবাসী এই অবিযোগ করতে বাধ্য হলাম।

গত ১১ সেপ্টম্বর ২০২২ ইং তারিখের আবেদনের প্রেক্ষিতে ও পৌরসভার মেয়রের নির্দেশে পৌরসভার সার্ভেয়ার রবিবার সকালে জমি মাপতে যায়। সকাল ১০ টা থেকে সেই জামি মাপযোগ হয়েছে।

মাপযোগে যাওয়া সার্ভেয়ার জানান, মাপযোগ হয়েছে। আমরা রিপোর্ট দিলে মেয়র সাহেব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এলাকাবাসীর দাবী মহল্লায় একটি মসজিদ রয়েছে। সেই মসজিদসহ সব বাড়ীর মানুষ যেন স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে সেই ব্যবস্থা মেয়র গ্রহণ করবেন।

দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত সার্ভেয়ার (মাস্টার রোল) মোঃ মোস্তাফিজুর রহমান ও সার্ভেয়ার মোঃ ইব্রাহিম জানান সার্ভার করে আমরা দেখেছি মোহাম্মদ সুরুজ্জামান লাবুর ইমারত পৌরসভার নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট রাস্তা থেকে দূরে অবস্থিত আছে ।


এ ক্যটাগরির আরো খবর..