× Banner
সর্বশেষ
জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল পঞ্চগড়ের বোদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক  দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগাতে হবে – শিক্ষামন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

স্বামী বাজারে-শয়ন কক্ষে গৃহবধূর ঝুলন্ত লাশ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
স্বামী বাজারে-শয়ন কক্ষে গৃহবধূর ঝুলন্ত লাশ

নোয়াখালীর সুবর্ণচরে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
নিহত গৃহবধু সুমা আক্তার (২২) উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর বায়জিদ গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
বুধবার (১৭ আগষ্ট) দুপুর ৩টার দিকে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের চর বায়জিদ গ্রাম থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। এর আগে একই দিন সকালের দিকে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
চর জব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি)  দেব প্রিয় দাশ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন যাবত সুমা আক্তারের পরিবারে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর মাঝে ঝামেলা চলছে। বুধবার সকালের দিকে স্বামী বাজার করতে গেলে শ্বশুর ও শ্বাশুড়ি গৃহবধূর শয়ন কক্ষে গিয়ে দেখে সুমার ঝুলন্ত লাশ। ওই সময় তাদের শৌরচিৎকারে প্রতিবেশীরা এসে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..