× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

কুড়িগ্রামে ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারী আটক

ACP
হালনাগাদ: রবিবার, ১৫ মে, ২০২২
ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারী আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেন্সিডিলের বিকল্প নেশা জাতীয় ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বরিবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
পুুলিশ সুত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই রাহাত আলম ও এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য উপজেলার বড়ভিটা ইউনিয়নের চড় বড়লই হাজীটারী গ্রামের হামিদ মেম্বারের মোড়ে অভিযান চালিয়ে ফেনসিডিলের বিকল্প নেশা ৯৭বোতল ইস্কাফসহ ওই কারকারীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক কারবারীর নাম নুর ইসলাম (৩৫)। তিনি বড়ভিটা ইউনিয়নের চর বড়লই প্রামের মকবুল হোসেনের ছেলে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক মাদক কারবারীকে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..