× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

বড় ভাইয়ের বাড়িতে হামলার দায়ে শ্রীঘরে প্রধান শিক্ষক

ACP
হালনাগাদ: রবিবার, ৮ মে, ২০২২
বড় ভাইয়ের বাড়িতে হামলার দায়ে শ্রীঘরে প্রধান শিক্ষক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আপন বড় ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগে জেলে গেলেন আহাম্মদ উল্যা নামে এক প্রধান শিক্ষক। বড় ভাইয়ের ছেলের করা মামলায় তাকে আটক করা হয়।

রোববার (৮ মে) দুপুরে হাতিয়া থানা পুলিশ আটক এই প্রধান শিক্ষককে কোট হাজতে প্রেরণ করেন। এর আগে শনিবার রাতে তাকে সোনাদিয়া ইউনিয়নের মাইজদি বাজার থেকে আটক করা হয়।

আটক আহাম্মদ উল্যা হলো সোনাদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামের মৃত শামছল হকের ছেলে। সে একই এলাকার মাইজদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মামলার এজহার ও থানা পুলিশের সুত্রে জানাযায়, দীর্ঘদিন থেকে জায়গা জমি নিয়ে বড় ভাই ইসমাইল হোসেনের সাথে তাদের বিরোধ চলে আসছে। শনিবার দুপুরে বড় ভাই ইসমাইলের পরিবারের সদস্যরা বেড়াতে যায়। এসময় ইসমাইল ও তাঁর স্ত্রী বাড়ীতে একা অবস্থান করে ছিলেন ।  এই সূযোগে কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে  আহাম্মদ উল্যা ও তাঁর ভাই ইউছুফ সহ ইসমাইল ও তাঁর স্ত্রীর উপর হামলা করে ।

তাঁরা ঘরে প্রবেশ করে জোরপূর্বক জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজ পত্র চিনিয়ে নেয়। বাধা দিলে তারা ইসমাইল ও তাঁর স্ত্রীকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য সাখাওয়াত হোসেনের নেতৃত্বে তাঁদেরকে উদ্ধার করে। আহত ইসমাইল ও তাঁর স্ত্রীকে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ইসমাইলের বড় ছেলে নুরুল আলম বাদি হয়ে প্রধান শিক্ষক আহাম্মদ উল্যাসহ ৭জনকে আসামী করে থানায় একটি মামলা করে। পুলিশ রাতে অভিযান করে আহাম্মদ উল্যাকে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানা পরিদর্শক ( তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় প্রধান শিক্ষককে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..