× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ

বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৮

ACP
হালনাগাদ: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৮

বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন মামলার পলাতক আট আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ এপ্রিল) বেনাপোল থানাধীন বিভিন্ন জায়গায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামীরা হলেন, বেনাপোল ভবারবেড় গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে মো. রনি, একই গ্রামের তাহের আলীর ছেলে টুটুল শেখ, দক্ষিণ বারোপোতা গ্রামের মৃত মহর আলীর ছেলে মুকুল হোসেন, গাজিপুর গ্রামের আবুল খায়ের এর ছেলে মেহেদী হাসান, কাগজপুকুর গ্রামের তোফাজ্জেল এর ছেলে মো. আব্দুল্লাহ আল-মামুন
বোয়ালিয়া গ্রামের মৃত আঃ খালেকের ছেলে মো. ইদ্রিস আলী, কাগজপুকুর গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে মো. মফিজুর, কাগমারী গ্রামের শিহাব উদ্দিনের ছেলে মো.বিল্লাল হোসেন।
আট আসামী গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ৫০০ গ্রাম গাঁজা ও একজন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আট আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..