× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর এলাকায় মার্কিন হামলার দাবি, সেন্টকমের পাল্টা অভিযানের ঘোষণা দুর্বল হয়েছে মৌসুমি নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন

অনলাইন ডেস্ক

ধামইরহাটে পাওয়ার ট্রলির নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে বেনীদুয়ার মিশনের শিক্ষার্থীর মৃত্যু

admin
হালনাগাদ: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
ধামইরহাটে পাওয়ার ট্রলির নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে বেনীদুয়ার মিশনের শিক্ষার্থীর মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাটে পাওয়ার ট্রলি দিয়ে ধান ভাঙ্গতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে চালকের মৃত্যু হয়েছে।

মর্মান্তিকভাবে মৃত্যুর শিকার ওই চালক বেনীদুয়ার মিশনের আবাসিকে থাকা ধামইরহাটের একটি কলেজের ¯œাতক পর্যায়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জহুরুল ইসলাম ও রিগেন মার্ডি জানান, ১০ অক্টোবর বিকেল ৪ টার দিকে ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত বেনীদুয়ার ক্যাথলিক ধর্মী পল্লী (মিশন) আবাসিকে থাকা উপজেলার আলতাদিঘী মোন্নাপাড়া গ্রামের বিমল হাসদার ছেলে পরেশ হাসদা (২২) মিশনের শিক্ষার্থীদের খাওয়ানোরজন্য পাওয়ারট্রলি যোগে ৫/৭ বস্তা ধান মিশন হতে নিয়ে তা ভাঙ্গানোর জন্য হরিতকীডাঙ্গা মোড়ের দিকে রাইস মেলের উদ্দেশ্যে যাচ্ছিল। আকস্মিকভাবে চালক পরেশ হাসদা গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে পড়ে গেলে গাড়ির হ্যান্ডেল দিয়ে মাথায় চাপা লেগে মর্মান্তিক ভাবে জখম হয়। তাৎক্ষনিক ভাবে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সন্ধায় থানার পুলিশের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকের সম্মতিতে কোন অভিযোগ পরিবারের নেই মর্মে অঙ্গীকার করে লাশ হাসপাতাল হতে বাড়ী নিয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..