× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ACP
হালনাগাদ: বুধবার, ১ জুলাই, ২০২৬
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওবাইদুল্লাহ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার  লতা ইউনিয়নের হাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু ওবাইদুল্লাহ ওই গ্রামের কৃষক মো. রফিকুল সরদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে পানির মোটরের সুইচ দিতে গেলে শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে শিশুটির মরদেহ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় থানায় খবর দেওয়া হয়েছে এবং পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..