× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে পণ্যবাহী ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন মুসল্লিরা

ACP
হালনাগাদ: বুধবার, ১ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে পণ্যবাহী ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন মুসল্লিরা

নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে একটি চলন্ত পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মসজিদে সজোরে ধাক্কা দিয়েছে।
এতে অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ফজরের নামাজ শেষ করে বের হওয়া মুসল্লিরা। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার ভোররাতে কুসুম্বা এলাকার মহাসড়ক সংলগ্ন একটি মসজিদে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজ ভোরেও মুসল্লিরা মসজিদে ফজরের নামাজ আদায় করেন। নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে প্রধান ফটকে তালা দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে রাজশাহী থেকে ছেড়ে আসা একটি ১০ চাকার দ্রুতগামী পণ্যবোঝাই ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মসজিদের দেয়ালে এসে প্রচণ্ড শক্তিতে আঘাত হানে। মুসল্লিরা মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সরে যাওয়ায় এক ভয়াবহ প্রাণহানি থেকে অলৌকিকভাবে বেঁচে যান।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। তারা ট্রাকের ভেতর আটকে পড়া চালক ও হেলপারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। আহতরা হলেন— রাজশাহী জেলার মোহনপুর উপজেলার আল আমিন এবং তানোর উপজেলার শাওন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকের প্রচণ্ড ধাক্কায় মসজিদের সামনের অংশ ধসে পড়েছে এবং দেয়াল ভেঙে ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর পরই দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকটি ও ক্ষতিগ্রস্ত মসজিদ দেখতে স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে এবং এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..