× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

ACP
হালনাগাদ: রবিবার, ২৮ জুন, ২০২৬
পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

পাইকগাছা উপজেলার আগরঘাটা বাজার মোড়ে গভীর রাতে পার্কিং করা সিমেন্টবোঝাই একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী লিটন পরিবহনের সজোরে ধাক্কায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় কোনো প্রাণহানি না হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসের চালক, সহকারী ও যাত্রীরা। তবে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ভেঙে যায় সামনের উইন্ডশিল্ড, ক্ষতিগ্রস্ত হয় ইঞ্জিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে যশোরের নওয়াপাড়া থেকে আকিজ কোম্পানির সিমেন্ট নিয়ে একটি ট্রাক আগরঘাটা বাজার মোড়ে পৌঁছে মালামাল খালাসের অপেক্ষায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল।
এদিকে ঢাকা থেকে পাইকগাছাগামী লিটন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-৫-২৩৯) রাত প্রায় ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কার শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজে এগিয়ে যান। সৌভাগ্যবশত দুর্ঘটনায় কেউ নিহত বা গুরুতর আহত না হলেও বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে ট্রাকটির তেমন কোনো ক্ষতি হয়নি।
স্থানীয়দের দাবি, গভীর রাতে অতিরিক্ত গতি, অসতর্কতা এবং সড়কে দাঁড়িয়ে থাকা ভারী যানবাহনের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়কে পার্কিংয়ের ক্ষেত্রে সতর্কতা বৃদ্ধি এবং যানবাহন চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..