× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

অনলাইন ডেস্ক

যশোরে ইভ্যালির রাসেলের নামে চেক জালিয়াতি মামলা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
যশোরে ইভ্যালির রাসেলের নামে চেক জালিয়াতি মামলা

স্টাফ রিপোর্টার, যশোর: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলে নামে চেক জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে।

আজ দুপুরে যশোর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত চৌগাছা অঞ্চলে এ মামলা করা হয়েছে। মামলার বাদী জেলার চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে তরফদার মো. মোশাহেদুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়েছে, ইভ্যালির এমডি পণ্য দেওয়ার কথা বলে টাকা নিয়ে পণ্য না দেওয়ায় পরবর্তীতে ২৫ জুলাই তরফদার মো. মোশাহেদুর রহমানকে ন্যাশনাল ব্যাংকের ১ লাখ ৭৭ হাজার টাকার চেক প্রদান করেন। ব্যাংকে একাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়।

মামলার আইনজীবী জানান, আদালত ১৩৮/১৪০ ধারা অপরাধ আমলে নিয়ে মামলটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারি করে। আগামী ৩ নভেম্বর আসামি স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে।


এ ক্যটাগরির আরো খবর..