× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

বর্ষা মৌসুম ও নদীর পানি বৃদ্ধির আগেই ফুলবাড়ী নদীর কুলের মানুষ আতংক, চোখে ঘুম নাই

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১ জুন, ২০২১

মধুখালী প্রতিনিধিঃ আসছে বর্ষাকাল। ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের নদীর কুলের মানুষেরা এবার বর্ষার এবং গড়াই নদীর পানির বৃদ্ধির আগেই আতংক অবস্থায় জীবন যাপন করছে বলে খবর পাওয়া যায়। খবর পেয়ে মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় নদীর পানি বৃদ্ধির আগে মানুষেরা বাড়ী সড়ানোর কাজে ব্যস্ত । তাই ফুল বাড়ী নদীর কুলের মানুষের সাথে কথা বলে জানা যায় কামারখালী রাজধরপুর ও ফুলবাড়ীর কিছুটা আগের বাধা আছে আর এবার গন্ধখালী ভাঙ্গায় যেভাবে জিও ব্যাগ দিয়ে ডাম্পিং পেলেচিং করে নদী বাধছে তাতে দুইবাধের মাঝের ফুলবাড়ী গ্রামের কিছু বসবাসকারী পরিবারের ধারনা এবার নদীর পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হয় তাদের মাথা গোজার ঠায় নদীতে তলিয়ে যাবে। নদীর কুলে বসবাসকারী একজন বৃদ্ধা সামসুন্নাহার বলেন আমাদের সীমানা বাদ দিয়ে গন্ধখালী নদীবাধ হচ্ছে তাতে এবার নদীর পানি বৃদ্ধি ভাঙ্গনের সময় আমরা পরিবার পরিজন নিয়ে কোথায় যাবো। তাছাড়া ফুলবাড়ী গ্রামের কামারখালী ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সাবেক মহিলা ইউ.পি. সদস্য মোছাঃ নুরুন্নাহার বলেন আমার ওয়ার্ডের নদীর কুলের বসবাসকারী ফুলবাড়ী রজবের বাড়ী হইতে ছরোয়ার মোল্যার বাড়ী পর্যন্ত ১০টি পরিবারের মানুষ এবার আতংকে আছে এদের চোখে ঘুম নাই। মনে হয় এবার নদীর পানি বৃদ্ধির সাথে এদের বসবাসের শেষ আবাসস্থল নদীগর্ভে চলে যাবে। এই বিষয়ে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ^াস (বাবু) বলেন আগামীতে ফুলবাড়ী গ্রামের এই ভাঙ্গনরোধের সমস্যা কর্তৃপক্ষের বলে সমাধান করার ব্যবস্থা করা হবে।তাই ফুলবাড়ী নদীরকুলের বসবাসকারীদের দাবী এই ভাঙ্গাটুকু ফুলবাড়ী সাবেক এবং গন্ধখালীর মত ব্যবস্থা না করার আগ পর্যন্ত নদীর পানি বৃদ্ধির আগে বাশ দিয়ে বাধ দেওয়া হোক যাতে ভাঙ্গনের কবল থেকে আপাতত রক্ষা পাওয়া যায়।


এ ক্যটাগরির আরো খবর..