× Banner
সর্বশেষ
জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী

বেনাপোলে আন্তজার্তিক কাষ্টম দিবস পালনের জোর প্রস্তুতি শুরু

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

আঃজলিল, বিশেষ প্রতিনিধিঃ আন্তজার্তিক কাষ্টম দিবস  উপলক্ষে কাষ্টম হাউস বেনাপোলে দিবসটি অত্যান্ত ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে পালন করার ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
আন্তজার্তিক কাষ্টম দিবস ২০২০ উপলক্ষে ২৬ জানুয়ারী রোববার সারা বিশ্বের ১৮২ টি দেশের ন্যায় দেশের দ্বিতীয় বৃহত্তম কাষ্টম হাউস বেনাপোলেও দিবসটি পালিত হবে অত্যান্ত ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে।  দিবসটি পালনের লক্ষে সারা দিন ব্যাপী নেয়া হয়েছে নানা কর্মসুচি। বেনাপোল কাষ্টমস হাউসকে সাজোনো হয়েছে বর্ণিল সাজে। দিনের প্রথম প্রহরে কোরআন তেলাওয়াত ও বর্ণ্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা ও সন্ধায় কাষ্টমস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় এবারের প্রতিপাদ্য বিষয় হলো ”Custom Fostering Sustainability for the people,Prosperity and and the planet ” । বেনাপোল কাষ্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যশোর ১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন (এমপি), জাতীয় রাজস্ব বোর্ড এর সদস্য মোঃ মেজবাহ উদ্দিন খান, যশোর ভ্যাট কমিশনার মোহাম্মদ জাকির হোসেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।
অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখবেন যুগ্ন কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম ও Key note paper উপস্থাপন করবেন অতিরিক্ত কমিশনার ড. মোঃ নেয়ামুল হক। “Customs Fostering Sustainability for people, Prosperity and the planet” এর উপর আলোচনা করবেন যশোর বিঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..