× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

নির্বাচনের দাবিতে মেহেরপুর পৌর মেয়রের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু ও আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলামের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে সচেতন পৌরবাসী। প্রথম পর্যায়ে ঘোষিত তফশীলে মেহেরপুর পৌরসভা বাদ পড়ার কারণ হিসেবে পৌর মেয়র ও আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলামের সম্পৃক্ততার অভিযোগ তুলে এ প্রতিবাদ জানান বিক্ষুদ্ধ সচেতন পৌরবাসী।

সোমবার দুপুর ১২ টার দিকে শহরের কাঁসারিপাড়া মোড় থেকে সচেতন পৌরবাসীর  আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু ও আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করা হয়।

সচেতন পৌরবাসীর ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক আতিক স্বপন, জেলা যুবলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মাফিজুর রহমান মাহবুব, সদস্য সাজিজুর রহমান সাজু, মাহবুব হোসেন ডালিম প্রমুখ। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানতর বক্তব্যে বলেন, সারাদেশে পৌর নির্বাচনের উৎসব চললেও বঞ্চিত মেহেরপুর পৌরবাসী। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতা দেখিয়ে পৌর মেয়র মতু ও আমদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনারুল ইসলাম তাদের অনুগত দুই ব্যক্তিকে দিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন। এ কারণে মেহেরপুর পৌরসভার তফশীল ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা যুব লীগের সদস্য মালেক হোসেন মোহন, সুমন, তারিক, মজনু, ফারুক, আরিফ, বিপ্লব, তুফান, সারাফত,জাহিদ, রাজু, মতি, উজ্জ্বল, সোহেল, সুইট , কাজল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..