২ নং বাগাট ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট ঘোষনা

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ২ নং বাগাট ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রকাশ্য বাজেট অধিবেশনের মাধ্যমে ঘোষনা করা হয়েছে। গত সোমবার বেলা ৩.৩০ মিনিটে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অধিবেশন সমাবেশে বাজেট ঘোষনা করে শুভেচ্ছা বক্তব্য দেন বাজেট অধিবেশনের সভাপতি ও চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন।

ঐ বাজেটের চিত্র তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসম্মুখে বক্তব্য দেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, ফরিদপুর জেলার এল.জি.এস.পি-৩ এর অফিসার মোঃ আমির-উল-ইসলাম বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান মোল্যা, বাগাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বি.এম.এ. খালেক, বাগাট বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মোঃ ইউসুফ হোসেন মোল্যা, বাগাট বাজার বনিক সমিতির বর্তমান সভাপতি মির্জা জাকির হোসেন, বাগাট বাজার বনিক সমিতির সহ সভাপতি মোঃ আয়নাল শেখ, বাগাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম মিন্টু, প্রমুখ।

অধিবেশন সভায় উপস্থিত ছিলেন কোড়কদী রাসবিহারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ ঘোষ, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ রায়, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, কামালদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুল বাশার।

বাগাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাকির হোসেন, ইউনিয়ন সচিব মোঃ শোয়েবুর রহমান সহ পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও এলাকার সুধীজন। উল্লেখ্য ২০১৮-২০১৯ সালের প্রস্তাবিত বাজেটে আয় ৯৯,৫৮,০১২/- টাকা ও ব্যয় ৯৮৪৮,৬৫০/- টাকা এবং স্থিতি ১,০৯,৩৬২/- টাকা দেখানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।