মধুখালী প্রতিনিধিঃ সচ্ছতা ও জবাবদিহিতা মূলক স্থানীয় সরকার নিশ্চিত করনের লক্ষে মঙ্গলবার সকালে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে ২০১৮-২০১৯ অর্থ বছরের আয় ৭৪,১৮,০৫৪/- টাকা ব্যয় ৭৩,৭৭,১৬৪/- টাকা এবং ৪০,৮৯০/- টাকার স্থিতি উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় বাজেট ঘোষনা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যার সভাপতিত্বে নিজেই বাজেট ঘোষনা করেন। বাজেট অধিবেশনে বক্তব্য দেন কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোল্যা আবু সাঈদ, গড়িয়াদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোঃ আলমগীর, ইউনিয়ন সচিব উত্তম রাহা, ইউ.পি সদস্য নরেন্দ্রনাথ বিশ্বাস, বিশিষ্ঠ সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মৃধা (মন্নু), সাংবাদিক মোঃ মিজানুর রহমান সরদার, বিশিষ্ট সমাজসেবক মোঃ আঃ মতিন মোল্যা (মুকুল) প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সামছুল আলম সোনা, ইউ.পি সদস্য মোঃ জিন্নাহ মন্ডল, মোঃ হিটলার শিকদার, আবুল কালাম আজাদ, আঃ রউফ মোল্যা, মোঃ আবু বক্কার সিদ্দিক, মোঃ হাছিনা বেগম, মমতাজ ছাত্তার, শিউলী বেগম, মানিক মোল্যা, রেজা শিকদার, গ্রাম পুলিশ সহ ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।




