হারারেতে দুই বাসের সংর্ঘষে নিহত ৩০

জিম্বাবুয়ের রাজধানী হারারেতে প্রধান সড়কে দুই বাসের সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৩৬ জন।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (০৫ মার্চ) স্থানীয় পুলিশের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

স্থানীয় পুলিশের মুখপাত্র চ্যারিটি ক্যারাম্বা জানান, যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় একটি বাসের টায়ার বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসটিকে ধাক্কা দিলে এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর উভয় বাসের চালকসহ ২৮ জন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তারা মারা যান।

কিছুদিন আগেও টায়ার বিস্ফোরণে বাস সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ হয়

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।