× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম গুরুতর আহত

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

জুনেল আহমদ আরিফ,দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই এলাকায় সিএনজি অটোরিক্সা, মোটরসাইকেল ও তেলবাহী ট্রাক লরির ত্রিমুখী সংঘর্ষে মাওলানা মিসবাহ উদ্দিন নামে এক মসজিদের ইমাম আহত হয়েছেন।

তিনি উপজেলার ধরাধরপুর জামে মসজিদের ইমাম। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায় লাখাই উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা বঙ্গবীর রোড লাউয়াই বাসস্ট্যান্ড  এলাকায় গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাওলানা মিসবাহ তার মোটরসাইকেল যোগে সিলেট শহরের দিকে যাচ্ছিলেন, এ সময় একটি সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি রাস্তায় ছিটকে পড়েন।তৎক্ষণাৎ বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক লরি তাকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করা হলে বলা হয়,’পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তবে থানায় কোন মামলা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..