” স্মার্ট যুব সমৃদ্ধ বাংলাদেশ ” বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের নলডাঙ্গায় জাতীয় যুব দিবস ২০২৩ উৎযাপন করা হয়েছে।
১ নভেম্বর বুধবার সকাল ১০ টায় নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান একরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।
সভা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ এবং ৭ লক্ষ ১০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।





