স্মার্ট বাংলাদেশে মানুষের হয়রানি জনিত কষ্ট পেতে হবে না -প্রধানমন্ত্রী

স্মার্ট বাংলাদেশে মানুষের হয়রানি জনিত কষ্ট পেতে হবে না -প্রধানমন্ত্রী

মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা; সব ধরনের সুযোগ সৃষ্টির সঙ্গে সঙ্গে যে সমস্যাগুলো বিভিন্ন পারিবারিকভাবে বা নানাভাবে মানুষকে কষ্ট দিত সেগুলো দূর করতে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলছি, তাতে আর সেই মানুষের হয়রানি জনিত কষ্ট পেতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২৯ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভূমি সম্মেলন ও ভূমি মন্ত্রণালয়ের ৭টি উদ্যোগ ও প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ভূমিসংক্রান্ত সেবা নিতে গিয়ে অনেক মানুষকে অনেক হয়রানি হতে হয়েছে। আমরা যে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলছি, তাতে আর সেই হয়রানিটা মানুষকে পেতে হবে না।

তিনি বলেন, দেশে থাকেন বা প্রবাসে থাকেন, আপনার সম্পদ আপনারই থাকবে। আপনার অধিকার যেভাবে সুনিশ্চিত হয় সেই ব্যবস্থাটাই আমরা নিয়েছি। আমরা চাই সব ধরনের অনিয়ম দূর হোক।

এসময় স্মার্ট বাংলাদেশ গড়ার মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ভূমি মন্ত্রণালয়ের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী আরও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধান।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, ভূমি মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বুধবার ভূমি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ৭টি উদ্যোগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এগুলো হলো- ১. বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি স্তম্ভ ও বঙ্গবন্ধু শেখ মুজিব গুচ্ছগ্রাম কমপ্লেক্স, ২. নবনির্মিত ৪০০টি ইউনিয়ন ভূমি অফিস, ৩. স্মার্ট ভূমি নকশা, ৪. রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ, ৫. স্মার্ট ভূমি রেকর্ডস, ৬. স্মার্ট ভূমিপিডিয়া এবং ৭. স্মার্ট সেবা কেন্দ্র।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।  মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন, ভূমি সচিব মোস্তাফিজুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।