বাংলাদেশের গণতন্ত্র অত্যন্ত পরিপক্ব -পরারাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের গণতন্ত্র অত্যন্ত পরিপক্ব -পরারাষ্ট্রমন্ত্রী

আমরাই একমাত্র দেশ, যারা ন্যায় বিচারের জন্য, গণতন্ত্রের জন্য এবং মানবিকতার জন্যে ৩০ লাখ লোক প্রাণ দিয়েছি। অন্য কেউ এত প্রাণ দেননি। বাংলাদেশের গণতন্ত্র অত্যন্ত পরিপক্ব। এখন আরও শক্তিশালী হয়েছে। গণতন্ত্রের জন্য আমাদের অন্যের কাছ থেকে সবক নিতে হবে না। বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গণতন্ত্র নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্যা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের গণতন্ত্র অনেক দুর্বল। তাই তারা গণতন্ত্রকে আরও সোচ্চার করতে দেশে-বিদেশে চেষ্টা করছে। আমরাও চেষ্টা করছি।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের মহান aস্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে গণতন্ত্র-নির্বাচন প্রসঙ্গ উল্লেখ করেছেন। এ বিষয়ে সরকার উদ্বেগ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভূরাজনৈতিক কারণে আমাদের ইমেজ বেড়েছে। সবাই এখন আমাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায়, ব্যবসা বাড়াতে চায়। আমরা চাই স্বচ্ছ ও সুন্দর নির্বাচন হোক। যুক্তরাষ্ট্রও চায়।

আগামী নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হওয়ার বার্তা দিয়ে মোমেন বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা স্বচ্ছ ইনস্টিটিউশন তৈরি করেছি। স্বচ্ছ ব্যালেট বাক্স তৈরি করেছি, ছবিযুক্ত ভোটার আইডি করেছি। ১৪ বছরে এ সরকারের অধীনে অনেক নির্বাচন হয়েছে, দু-একটা ছাড়া সব স্বচ্ছ হয়েছে। আগামীতে আমাদের নির্বাচন স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।