× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন আইনজীবী

ACP
হালনাগাদ: বুধবার, ২৪ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন আইনজীবী

ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোঁড়া পাথরের আঘাতে গুরুতর আহত হয়ে চোখ হারিয়েছেন আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস(৪৫)।

গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন অতিক্রম করার সময় এই পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। পাথরটি শ্যামল চন্দ্র দাসের ডান চোখে আঘাত হানে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ অস্ত্রোপচারের পরও তার ডান চোখটি রক্ষা করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত চিকিৎসকদের চোখটি অপসারণ করতে হয়েছে।

ঘটনার প্রত্যেক্ষদর্শী আহত শ্যামলের সাথে থাকা আইনজীবী সংগঠনের সভাপতি এডভোকেট মানছুরুল হক মনা জানান, মঙ্গলবার দিবাগত গভীররাতে আমরা একসাথে ঢাকা থেকে ছেড়ে আসা তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ‘ন’ বগিতে করে আসছিলাম এর মধ্যে অ্যাডভোকেট শ্যামল দাস ৩৪ নম্বর সিটে বসা ছিল। মঙ্গলবার দিনগত রাত ১টা ৩০ থেকে ১টা৪৫ মিনিটের দিকে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার স্টেশনে পৌঁছার আগমুহূর্তে তালশহর স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এ সময় একটি পাথর ট্রেনের জানালা ভেদ করে ট্রেনের ভেতরে থাকা শ্যামল চন্দ্র দাসের ডান চোখে আঘাত হানে। পরে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আসার পর গুরুতর আহত অবস্থায় আহত শ্যামলকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আজ বুধবার সকাল থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করা হলেও চিকিৎসকেরা তার ক্ষতিগ্রস্ত চোখটি রক্ষা করতে পারেননি। পরবর্তীতে চোখটি অপসারণ করতে হয়।

জেলা নাগরিক ফোরামের সহ-সভাপতি নীহার রঞ্জন সরকার বলেন, একের পর এক ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায়, রেলযাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর উচিত ঘটনাটিকে গুরুত্ব সহকারে আমলে নিয়ে দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা।

এদিকে ফেসবুকভিত্তিক রেলওয়ে ফেন গ্রুপ ‘দ্যা ট্রেন’র এডমিন সোহেল আহমেদ জানান, দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটলেও তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

ফলে যাত্রীদের জীবন ও সম্পদের নিরাপত্তা বারবার হুমকির মুখে পড়ছে। এক্ষেত্রে রেলের পাশের জনপ্রতিনিধি মেম্বার, চেয়ারম্যান সহ স্থানীয় প্রশাসনের সাথে যুক্ত করে সমন্বিত ভাবে দুর্বৃত্তদের চিহ্নিত করা সহ প্রতিরোধের ব্যাপারে রেললাইনের পাশের ইউনিয়ন ওয়ার্ডগুলোতে  এলাকাভিত্তিক কমিটি করা জরুরী।তাহলে এই ধরনের অপকর্ম প্রতিরোধ করা সম্ভব।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, ‘আজ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বিষয়ে তথ্য পেয়েছি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


এ ক্যটাগরির আরো খবর..