সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে – আইনমন্ত্রী

সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে – আইনমন্ত্রী
সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে - আইনমন্ত্রী

সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক তৈরির চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতেই আইনে সংশোধনী আনা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে যশোর পিটিআই হলরুমে আয়োজিত চাকরি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ক্যারিয়ার হোক ক্ষুদ্রঋণ সেক্টরে, অবদান হোক দেশের উন্নয়নে’ প্রতিপাদ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এ চাকরি মেলার আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্রঋণ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাত তরুণদের চাকরির সুযোগ তৈরির পাশাপাশি মানুষের আর্থসামাজিক উন্নয়নেও অবদান রাখছে।

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরিনা আক্তারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

দিনব্যাপী চাকরি মেলায় ৩৭টি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানে চাকরির জন্য ২২ হাজার আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১১৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে চাকরিপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।