উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে পুলিশদের সার্বিক উন্নতিকল্পে এক মাসিক কল্যাণ সভার আয়োজন করা হয়।
রবিবার (০৪ আগষ্ট) সকাল ১০টায় নড়াইল জেলা পুলিশ এর পক্ষ থেকে নড়াইল পুলিশ লাইন অডিটোরিয়াম হলে এ কল্যাণ সভার কার্যক্রম পরিচালিত হয়।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরান, সহকারি পুলিশ সুপার রিপন মৈত্র, এ সময় আরো উপস্থিত ছিলেন, নড়াইলের সকল থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন পুলিশের কাজে বাঁধা আসবেই। তাই বলে কাউকে থেমে থাকলে চলবে না। সকলকে সব বাঁধা-বিপত্তি অতিক্রম করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে কেউ যদি কোন সমস্যার সম্মুখীন হয় তবে তাকে সার্বিকভাবে সহায়তা করা হবে বলেও পুলিশ সুপার জানিয়েছেন।
এছাড়াও নড়াইল পুলিশের কোন কর্মকর্তা বা কর্মচারীরা যে সমস্ত কল্যাণকর আবেদন করে থাকেন সেগুলিও খুব গুরুত্বের সাথে পর্যালোচনা করে তাৎক্ষণিকভাবে সমাধান করা হবে।
বর্তমান সময়ে ডেঙ্গু রোগের যে মহামারী দেখা দিয়েছে সে বিষয়ে তিনি জনগণকে সচেতন ও সঠিক পরামর্শ প্রদানের জন্য নির্দেশ করে বলেন, ডেঙ্গু রোগ মশাবাহিত রোগ। মশা দমনে আমরা যদি কার্যকরী ভূমিকা পালন করতে পারি তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব। মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত নড়াইল গড়ার প্রত্যয় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে পুলিশ সুপার তাঁর বক্তব্য সমাপ্ত করেন।



