নবীগঞ্জে পল্লী বিদ্যুতের লোকের উপর হামলা

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার কুর্শী গ্রামে স্কুলের উপর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন না যাওয়ার অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বাংলাবাজার অভিযোগ কেন্দ্রের ইনচার্য আতাউর রহমান।

স্থানীয় সুত্রে জানাযায়, সম্প্রতি উপজেলার কুর্শী বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গার উপর দিয়ে একই গ্রামের কাচা মিয়ার বাড়ীতে পল্লী বিদ্যুতের সংযোগের কাজ শুরু করেন। এতে বিদ্যালয়ের নিরাপত্তার সার্থে স্কুল কর্তৃপক্ষ ও একই গ্রামের শাহজাহান চৌধুরী পল্লী বিদ্যুত জোনাল অফিস নবীগঞ্জে লিখিত অভিযোগ দায়ের করলে সাথে সাথে কর্তৃপক্ষ সংযোগ কাজ বন্ধ করেন।

এ অবস্থায় গতকাল সোমবার দুপুরে এর কোন সুষ্ট সমাধা হতেই সুচুতর কাচা মিয়া কাউকে কোন কিছু না জানিয়ে গোপনে ঠিকাদারের মাধ্যমে পুনরায় কাজ শুরু করে। খবর পেয়ে বাংলাবাজার পল্লী বিদ্যুত অভিযোগ কেন্দ্রের ইনচার্য ঘটনাস্থলে এসে সংযোগ কাজ বন্ধ করতে জানালে কাচা মিয়া ও তার পুত্রদ্বয় তার উপর হামলা চালায় এবং অকত্য ভাষায় গালিগালাজ করে।

এ সময় আতাউর রহমানকে আশপাশের লোকজন উদ্ধার করেন। এ ব্যাপারে ইনচার্য আতাউর রহমান জানান, স্কুলের নিরাপত্তার সার্থে স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ করতে আমি এসে তাদেরকে কাজ বন্ধ করতে বললে কাচা মিয়া, ও তার পুত্রদ্বয় আমার উপর হামলা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ সময় গ্রামের কিছু মানুষ আমাকে রক্ষা করে। না হয় যে ভাবে হামলাকারীরা আমার উপর আক্রমন করছিল হয়তো আমাকে মেরেই ফেলতো। আমি বিষয়টি তাৎক্ষনিক আমার উদ্বত্তন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ব্যাপারে আমরা আইনত ব্যবস্থা নিব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।