বেনাপোলে ফেনসিডিলসহ আটক ৩

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৪৮ বোতল ফেনসিডিলসহ তিন পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার দৌলতপুর ও পুটখালী বিওপির টহল দল পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন- বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের আদম আলীর ছেলে নুরউদ্দীন (২৫), গাতিপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে আমজেদ সোহেল রানা (২৬) ও  বেনাপোলের কাগমারী গ্রামের আমিনুর রহমানের ছেলে আরমান হোসেন (২৭)।
বিজিবি জানায়, ভারত থেকে সীমান্ত পথে মাদকের একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তিন পাচারকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া বিজিবি সদস্যরা আরও একটি অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছেন। এ সময় পাচারকারীদের আটক করা যায়নি।
খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অতিরিক্ত পরিচালক মেজর সোহেল আহম্মেদ জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মোঃ মাসুদুর রহমান শেখ

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।