যশোরের শার্শার পাঁচভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১টি বিদেশী পিস্তল এবং১ টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬) রাতে পাচঁভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল এবং ১টি ম্যাগাজিন আটক করা হয়।
আটককৃত বিদেশী পিস্তলের মূল্য-১,০০,০০০/- টাকা এবং ম্যাগাজিনের মূল্য-৫,০০০/-টাকা
সর্বমোট আনুমানিক সিজার মূল্য- ১,০৫,০০০/-(এক লক্ষ পাচঁ হাজার) টাকা
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এবং আটককৃত অস্ত্র এবং ম্যাগাজিন শার্শা থানায় হস্থান্তর করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।




